করোনাভাইরাস নিয়ে ভুয়া ভিডিও অপসারণ করছে ইউটিউব

২৭ এপ্রিল, ২০২০ ০৪:৪১  
সম্প্রতি বিভিন্ন দেশে গুজব ছড়ায় যে, ফাইভজি সিগন্যাল থেকে করোনাভাইরাস ছড়াচ্ছে। যার ফলে অনেক জায়গায় মোবাইল টাওয়ার ভেঙ্গে ফেলার ঘটনাও ঘটেছে। অনেকে আবার ফাইভজি সিগন্যাল বা টাওয়ার থেকে করোনাভাইরাস ছড়াচ্ছে এমন দাবি করে ইউটিউবে ভিডিও প্রকাশ করেছে। তবে ভুয়া এই তথ্য ছড়ানোর দায়ে ইউটিউবে এ ধরণের ভিডিওগুলো অপসারণ করছে গুগলের মালিকানাধীন প্লাটফর্মটি। করোনাভাইরাসে আক্রান্ত হলে কী করা উচিত সেটাই এখনও কেউ নিশ্চিত করতে পারেনি, কারণ এখন পর্যন্ত এই রোগের কোনো প্রতিষেধক তৈরি হয়নি। কিন্তু এ বিষয়ে গুজব থেমে নেই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমালোচিত হয়েছে এ ধরণের কথা বলার কারণে। তাঁর পরামর্শ অনুযায়ী, ক্লোরক্স এবং আরেকটি জীবনুনাশক খেয়ে ইতিমধ্যেই নিউ ইয়র্কে প্রায় ৩০ জন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি তিনি অ্যান্টি-ম্যালেরিয়া ও লুপাস মেডিকেশন হাইড্রোক্সিক্লোরোকুইনের কথাও বলেছেন, যদি করোনাভাইরাস প্রতিরোধে এই মেডিকেশন এখনও প্রমাণিত নয়। ইউটিউব জানিয়েছে, ভুয়া তথ্য প্রতিরোধ করতে এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শের বিপরীতে এমন তথ্য সম্বলিত ভিডিও সরিয়ে ফেলার কাজ করা হচ্ছে। ডিবিটেক/বিএমটি